ব্যাংক এশিয়ার লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া ও ইউনাইটেড লিজিং শেয়ার হোল্ডারদের জন্য গত বছরের লভ্যাংশ ঘোষণা করেছে।
বেসরকারি খাতের ব্যাংক এশিয়া ২০১৩ সালের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
আগামী ৩১ মার্চ সকাল ১০টায় রাজধানীর ঢাকা ক্লাবে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য ১৬ মার্চ রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত বছরে প্রাইম ব্যাংকের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় হয়েছে এক টাকা ৯২ পয়সা, মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২০ টাকা ৯৯ পয়সা।
এদিকে ইউনাইটেড লিজিং শেয়ার হোল্ডারদের ১০ শতাংশ স্টক এবং ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।
আগামী ১০ এপ্রিল সকাল দশটায় ট্রাস্ট মিলনায়তনে কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে ১৮ মার্চ।
ডিএসইর তথ্য অনুযায়ী, সমাপনী বছরে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় হয়েছে ২ টাকা ৯ পয়সা, মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ৯৮ পয়সা।
