২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক, লেনদেন কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের চতুর্থ দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2014, 04:51 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

বুধবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ৬ পয়েন্ট কমে ৪ হাজার ৬৯৮ পয়েন্ট হয়েছে। এদিন হাতবদল হয় প্রায় ৩৫৫ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ১০৮ কোটি টাকা কম।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১০ কোটি টাকা কমে ৩৩ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। দিন শেষে সিএসই সূচক ৪ পয়েন্ট কমে ৯ হাজার ২১৭ পয়েন্ট হয়েছে।

বুধবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১০৬টির দাম বেড়েছে, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১ পয়েন্ট কমে এক হাজার ৬৯৩ পয়েন্ট হয়েছে।

গত সপ্তাহ শেষে ডিএসইতে সূচক কমে ১১ পয়েন্ট, দৈনিক গড় লেনদেন হয় ৫০৭ কোটি টাকা।

আগের সপ্তাহে ডিএসইতে সূচক বাড়ে ২ পয়েন্ট, দৈনিক গড় লেনদেন হয় ৩৭৩ কোটি টাকা।