২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসইসির ৩ কমিটি

দেশের পুঁজিবাজারে ডেরিভেটিভ মার্কেট, ক্লিয়ারিং করপোরেশন এবং কমোডিটি মার্কেট প্রতিষ্ঠার লক্ষ্যে পৃথক তিনটি কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2014, 12:39 AM

Updated : 01 Sep 2026, 12:33 PM

মঙ্গলবার কমিশনের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডেরিভেটিভ মার্কেট সংক্রান্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে কমিশনের নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদকে। এ ছাড়া পরিচালক রেজাউল করিমকে সদস্য এবং পরিচালক ফারহানা ফারুকীকে সদস্য সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

ক্লিয়ারিং করপোরেশন সংক্রান্ত কমিটির আহ্বায়ক হিসেবে কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে। এ ছাড়া নির্বাহী পরিচালক মো. মাহবুবুল আলমকে সদস্য এবং পরিচালক প্রদীপ কুমার বসাককে সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।

কমোডিটি মার্কেট সংক্রান্ত কমিটির আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়েছে কমিশনের নির্বাহী পরিচালক মাহবুবুল আলমকে। পরিচালক জাহাঙ্গীর আলমকে সচিব এবং পরিচালক মনসুর রহমানকে সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন এই কমিটিতে।

কমিটিকে যার যার সংশ্লিষ্ট বিষয়ে পর্যালোচনা করে সার্বিক প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।