২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা প্রিন্টিংয়ের আইপিও ছাড়ার অনুমোদন

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমোদন পেয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2014, 11:03 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত সভায় এ প্রতিষ্ঠানটিকে মূলধন সংগ্রহের অনুমোদন দেওয়া হয় বলে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রতিষ্ঠানটির পুঁজিবাজারে চার কোটি শেয়ার ছেড়ে ৪০ কোটি টাকা সংগ্রহ করবে।

খুলনা প্রিন্টিং মাস্টার কার্টুন, স্টিকার এবং রাইডার জাতীয় পণ্য উৎপাদন করে। এটি শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান।

পুঁজিবাজার থেকে সংগ্রহ করা অর্থ প্রতিষ্ঠানটি চলতি মূলধন, ব্যাংকের মেয়াদী ঋণ এবং আইপিও খরচ বাবদ ব্যয় করবে।

খুলনা প্রিন্টিংয়ের ২০১৩ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী ,এ প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২ দশমিক ৮২ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ হয়েছে ২৪ দশমিক ২৬ টাকা।

এ প্রতিষ্ঠানটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে সোনালী ইনভেস্টমেন্টস লিমিটেড।