২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেফ সভাপতি আবদুল মজিদ

এশিয়ার ২৭ দেশের পুঁজিবাজারের সংগঠন সাউথ এশিয়ান ফেডারেশন অফ এক্সচেঞ্জেসের (সেফ) সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিইসি) সভাপতি মুহাম্মদ আব্দুল মজিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2014, 10:27 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

সেফ সচিবালয় এর চেয়ারম্যান হিসেবে জাতীয় বিনিয়োগ বোর্ডের সাবেক সভাপতি আবদুল মজিদের মনোনয়ন গ্রহণ করেছে করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সম্প্রতি পরিচালনা পর্ষদের এক সভায় মজিদকে সিএসইর পক্ষ থেকে সেফে প্রতিনিধিত্ব করার জন্য মনোনীত করা হয়।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সেফ-এর প্রতিষ্ঠাতা সদস্য এবং স্থায়ী কার্যনির্বাহী পরিষদের সদস্য। সিএসই বর্তমানে সেফ এর চেয়ারপারসন এর দায়িত্ব  পালন করছে।