২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহের শেষ দিন সূচক কমেছে

সপ্তাহের শেষ দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক কমলেও লেনদেন বেড়েছে ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2014, 08:58 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

বৃহস্পতিবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক দশমিক ৩৯ পয়েন্ট কমে ৪ হাজার ৭৫০ পয়েন্ট হয়।

এদিন হাতবদল হয় প্রায় ৬৪৭ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ২৫০ কোটি টাকা বেশি।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১৪ কোটি টাকা বেড়ে ৫০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।

দিনশেষে সিএসই সূচক ৪২ পয়েন্ট কমে ৯ হাজার ২৮৭ পয়েন্ট হয়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১১৮ টির দাম বেড়েছে, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৯৪ পয়েন্ট হয়েছে।

সপ্তাহ শেষে ডিএসইতে সূচক কমে ১১ পয়েন্ট, দৈনিক গড় লেনদেন হয় ৫০৭ কোটি টাকা।

গত সপ্তাহে ডিএসইতে সূচক বাড়ে ২ পয়েন্ট, দৈনিক গড় লেনদেন হয় ৩৭৩ কোটি টাকা।

এ বছরের শুরু থেকে ফেব্রুয়রির ১৩ তারিখ পর্যন্ত , সাত সপ্তাহে ডিএসই সার্বিক সূচক বেড়েছে ৪৪৭ পয়েন্ট দৈনিক গড়ে লেনদেন হয়েছে ৬৩৬ কোটি টাকা ।

গত বছর প্রায় ৪৯ সপ্তাহে ডিএসই সার্বিক সূচক বেড়েছে ২১১ পয়েন্ট এবং দৈনিক গড়ে লেনদেন হয়েছে ৪২২ কোটি টাকা ।