২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে এয়ারটেলের সেবা কেন্দ্র চালু

নাটোর দুটি সেবা কেন্দ্র চালু করেছে বেসরকারী মোবাইল ফোন অপারেটর এয়ারটেল বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2014, 11:29 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

শনিবার প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানায়, নাটোর জেলা সদর ও শিংড়া উপজেলায় এই নতুন সেবা কেন্দ্র দুটি চালু করা হয়েছে।

নাটোর সদরে এয়ারটেলের সেবা কেন্দ্র মুশফিক টেলিকম থেকে সাড়ে তিন হাজারেরও বেশি গ্রাহক এবং শিংড়ার আলহাজ রোকেয়া সেবা কেন্দ্র থেকে এক হাজার ছয়শ’ গ্রাহক লাভবান হবেন বলে এয়ারটেল জানিয়েছে।

সেবা কেন্দ্রগুলো থেকে এয়ারটেল গ্রাহকরা নতুন এয়ারটেল সংযোগ, সিম রিপ্লেসমেন্ট, পোস্ট পেইড সংযোগের বিল প্রদান, প্রিপেইড সংযোগ রিচার্জ, মোবাইল অর্থ সেবা (অ্যাকাউন্ট খোলা, টাকা গ্রহন বা পাঠানো), ভ্যালু অ্যাডেড  সেবা, ইন্টারনেট সেবা সংক্রান্ত সহযোগিতা পাবেন।

এয়ারটেল সার্ভিস সেন্টার দুটি উদ্বোধন করেন এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের চিফ সার্ভিস অফিসার এবং হেড অফ এম কমার্স রুবাবা দৌলা।

সারাদেশ ব্যাপী এয়ারটেলের এক হাজার ৬৯৯টি সেবা কেন্দ্র রয়েছে, যার মধ্যে ১৭০টি রয়েছে বগুড়া অঞ্চলে।