২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় এয়ারটেলের থ্রিজি সেবা চালু

কুমিল্লা শহরকে থ্রিজি সেবার আওতায় নিয়ে এসেছে বেসরকারী মোবাইল অপারেটর কোম্পানি এয়ারটেল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2014, 10:46 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

রোববার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে কুমিল্লার কাপ্তানবাজার, শাসনগাছা, পুলিশ লাইন, কুমিল্লা জেলা স্কুল, কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়, কুমিল্লা সরকারী বিদ্যালয়, ঠাকুরপাড়া, কুচাইতলী, টমসম ব্রিজ বাস স্টপ, দুলিপাড়া এবং চাপাপুর বাস স্টপ এলাকায় গ্রাহকরা থ্রিজি সেবা পাবেন।

এর আগে ঢাকা,  চট্টগ্রাম, সিলেট, গাজীপুর, নারায়নগঞ্জ ও খুলনার বেশ কিছু অঞ্চলে থ্রিজি সেবা চালু করে এয়ারটেল।

এ বছরের মধ্যেই থ্রিজি সেবার আওতায় দেশের সব জেলাকে নিয়ে আসার ঘোষণা দেয়া হয় বিজ্ঞপ্তিটিতে।

কুমিল্লায় এয়ারটেলের থ্রিজি সেবা চালু সম্পর্কে এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর ক্রিস টবিট বলেন, “বাংলাদেশ জুড়ে বিশ্ব মানের থ্রিজি সেবা পৌঁছে দিতে এয়ারটেল প্রতিজ্ঞাবদ্ধ এবং থ্রিজি নেটওয়ার্কের আওতায় এবার কুমিল্লাকে নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত।

“বিভাগীয় সদর না হলেও অবস্থানগত দিক থেকে অর্থনৈতিকভাবে কুমিল্লা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি যে এই পদক্ষেপটি কুমিল্লা এবং বাকি বিশ্বের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে সহায়ক হবে।”