ইন্টারনেটের দাম কমবে: তথ্য প্রযুক্তিমন্ত্রী
গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবার দাম কমানোর আশ্বাস দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।
সারাদেশে ফাইবার অপটিক ক্যাবল দিয়ে ইন্টারনেট সেবা পৌছে দেয়ার আশ্বাসও দেন আব্দুল লতিফ সিদ্দিকী।
“পল্লী অঞ্চলে হাইস্পিড কানেকটিভিটি নিশ্চিত করে গ্রামীণ জনপদের মানুষের জন্য তথ্য-প্রযুক্তি সেবা প্রাপ্তি নিশ্চিত করতে হবে। এর মধ্যে দিয়ে ডিজিটাল ডিভাইড দূর হবে।”
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, “ফেইসবুক ও সোস্যাল মিডিয়ায় ইন্টারনেটের দাম কমানোর দাবি জানানো হচ্ছে।
“ফেইসবুকে অনেকে লিখেছেন ইন্টারনেটের গতি বাড়ান, ভোট বাড়ান, একই সাথে ইন্টারনেটের দাম কমান।”
বর্তমানে ইন্টারনেটের দাম কিছুটা বেশী জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “দ্রুত সময়ের মধ্যে ইন্টারনেটের দাম কমানোর দাবি সরকারের সিদ্ধান্তের মাধ্যমে প্রতিফলিত হবে।”
বর্তমানে বাংলাদেশের ৬টি মোবাইল ফোন অপারেটর বিভিন্ন মূল্যে ও গতির ইন্টারনেট সেবা দিচ্ছে। এর মধ্যে গ্রামীণফোন, বাংলালিংক, এয়ারটেল, রবি ও রাষ্ট্রয়াত্ব অপারেটর টেলিটক থ্রিজি সেবা দিচ্ছে।
‘আইসিটি ইনডিকেটর ফর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব নজরুল ইসলাম খান, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. নজিবুর রহমান বক্তব্য রাখেন।
