‘পাচারকালে’ ইউরিয়া সার উদ্ধার
‘পাচারকালে’ বাগেরহাটের মংলা উপজেলা থেকে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) একশ’ বস্তা ইউরিয়া সার উদ্ধার করেছে কোস্টগার্ড।
সোমবার বিকালে কুমারখালী লেবারজেটি ঘাট এলাকায় অভিযানে এসব সার উদ্ধার হয়। তবে এ ঘটনায় কোস্টগার্ড সদস্যরা কাউকে আটক করতে পারেনি।
কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার ক্যাপ্টেন মেহেদী মাসুদ জানান, মংলা বন্দরে বিএডিসির আমদানি করা ইউরিয়া সারের একশ’ বস্তা জাহাজ থেকে চুরির পর ট্রলারে করে পাচার করছিল। সংবাদ পেয়ে অভিযান চালায় কোস্টগার্ড।
এ সময় পাচারকারীরা তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে ওই সার উদ্ধার করা হয়।
