২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্রয় ডট কমে বিজ্ঞাপনে স্যামসাং সেট পুরস্কার

ব্যবহৃত খেলার সামগ্রীর বিক্রির বিজ্ঞাপন ৬ মার্চের মধ্যে পোস্ট করে স্যামসাংয়ের এস ফোর মডেলের মোবাইল সেট জিতে নেয়ার বিশেষ অফার দিয়েছে অনলাইনে বেচাকেনার ওয়েবসাইট বিক্রয় ডট কম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2014, 08:22 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বিক্রয় ডট কমের মার্কেটিং ম্যানেজার ঈশিতা শারমিন জানান, ক্রিকেট খেলার মওসুম চলছে। সামনেই দেশে অনেকগুলো ক্রিকেট টুর্নামেন্টও  হতে যাচ্ছে।  তাই ক্রিকেটপ্রেমীদের উজ্জীবিত করতে এবং তাদের উৎসাহ বাড়িয়ে দিতে বিক্রয় ডট কম নতুন এ অফার দেয়া হয়েছে।

এর মাধ্যমে পুরোনো ক্রিকেট ব্যাট থেকে শুরু করে যেকোনো খেলার সামগ্রী বিক্রি করতে পারবেন বিজ্ঞাপনদাতারা।

এছাড়া প্রতি সপ্তাহে বিজ্ঞাপন দাতাদের মধ্য থেকে একজনকে একটি করে সামস্যাং এস ফোর মডেলের মোবাইল সেট পুরস্কার দেয়া হবে বলেও জানান ঈশিতা শারমিন।

তবে বিক্রয় ডট কমে বিজ্ঞাপন পোস্ট করার পাশাপাশি বিজ্ঞাপনদাতাকে বিক্রয় ডট কমের  ফেসবুকের ফ্যানপেজে লাইকও দিতে হবে।

৬ মার্চের মধ্যে পোস্ট করা বিজ্ঞাপন প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতায় অংশ নিতে বিজ্ঞাপনদাতাকে বিক্রয় ডট কমের নিয়ম অনুযায়ী তাদের ’অবসর, ক্রীড়া ও শখ’ বিভাগে ছবিসহ একটি বৈধ বিজ্ঞাপন দিতে হবে।

পুরস্কার পেতে আরও কিছু শর্ত জুড়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। এগুলো হলো- বিজ্ঞাপনটিকে অবশ্যই সঠিক শ্রেণীতে পোস্ট করতে হবে,  এটিকে ব্যক্তিগত বিজ্ঞাপন হতে হবে, একেবারে নতুন বিজ্ঞাপন হতে হবে এবং বিদ্যমান কোন বিজ্ঞাপনের নকল বা অনুলিপি হওয়া যাবে না।