বাণিজ্য মেলায় ওয়ালটনের রেফ্রিজেরটরে ছাড়
বাণিজ্য মেলায় রেফ্রিজেরটরের একটি মডেলে দশ হাজার টাকা মূল্য ছাড় দিয়েছে ওয়ালটন।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এখবর জানায় ওয়ালটন কর্তৃপক্ষ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ৩০টিরও বেশি মডেল এবং ৬৫টি রঙের রেফ্রিজেটর নিয়ে এসেছে ওয়ালটন।
ওয়ালটনের তৈরি বড় আকারের সাইড বাই সাইড ফ্রিজটি বিশেষভাবে ক্রেতাদের আকৃষ্ট করেছে। তাই ক্রেতাদের নাগালের মধ্যে নিয়ে আসতে মেলায় আসা নতুন মডেলের সাইড বাই সাইড ফ্রিজে ছাড় দেওয়া হয়েছে ১০ হাজার টাকা।
এছাড়াও মেলা থেকে কিনলে হোম ডেলিভারি এবং ফ্রি সার্ভিসও দেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
