২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক-লেনদেন দুইই কমেছে

সপ্তাহের তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন দুটোই কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 06:22 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

মঙ্গলবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ১৭ পয়েন্ট কমে ৪ হাজার ৮১০ পয়েন্ট হয়। এদিন হাতবদল হয় প্রায় ৭৭২ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ৩৩ কোটি টাকা কম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ২কোটি টাকা কমে ৬৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। দিনশেষে সিএসই সূচক ৪০ পয়েন্ট কমে ৯ হাজার ৪৬৬ পয়েন্ট হয়েছে।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১১২টির দাম বেড়েছে, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় দশমিক ৮ পয়েন্ট কমে এক হাজার ৬৬৪ পয়েন্ট হয়েছে।