পুঁজিবাজারে লেনদেন কমেছে
সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে।
রোববার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ৩৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৮৮ পয়েন্ট হয়।
এদিন হাতবদল হয় প্রায় ৬৯৮ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ১৫৯ কোটি টাকা কম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৪ কোটি টাকা কমে ৬৭ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।
তবে দিনশেষে সিএসই সূচক ৪০ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৪০৭ পয়েন্ট হয়।
রোববার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১৫৭টির দাম বেড়েছে, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দাম।
ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় দশমিক ১ পয়েন্ট কমে এক হাজার ৬৬০ পয়েন্ট হয়েছে।
গত সপ্তাহে ডিএসইতে সূচক বাড়ে ৫১ পয়েন্ট, দৈনিক গড় লেনদেন হয় ৭২২ কোটি টাকা।
আগের সপ্তাহে ডিএসইতে সূচক বাড়ে ১৮৩ পয়েন্ট, দৈনিক গড় লেনদেন হয় ৭৪০ কোটি টাকা।
গত বছর ডিএসইতে সূচক বাড়ে ১৭০ পয়েন্ট বা চার দশমিক ৩০ শতাংশ, দৈনিক গড়ে লেনদেন হয় ৪০০ কোটি টাকার শেয়ার, যা আগের বছর ছিল ৪২০ কোটি টাকা।
