লাফার্জের বার্ষিক পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত
সারাদেশ থেকে আসা পরিবেশকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের বার্ষিক পরিবেশক সম্মেলন।
‘পার্টনার্স ইন প্রগ্রেস’ শীর্ষক এই সম্মেলনে সোমবার অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের সিইও তারেক এলবা, ফিন্যান্স ডিরেক্টর মাসুদ খান এবং মার্কেটিং ডিরেক্টর শামারুখসহ লাফার্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তারেক এলবা বলেন, “আজকের আয়োজনের বিষয়বস্তু ‘পার্টনার্স ইন প্রগ্রেস’। আমার কাছে এর অর্থ হলো, আমরা সবাই মিলে বিগত বছরগুলোতে যে সাফল্য অর্জন করেছি শুধু তা উদযাপন নয়, বরং ভবিষ্যতে আমরা আরো কী অর্জন করতে চাই সে দিকে দৃষ্টিপাত করা।”
২০১৩ সালে প্রতিকূল ব্যবসায়িক পরিবেশের মাঝেও কোম্পানির লক্ষ্য অর্জিত হওয়ায় পরিবেশকদের ধন্যবাদ জানান তিনি।
লাফার্জ সুরমা সিমেন্টের অগ্রগতিতে অংশীদাররা তাদের সহযোগিতা অব্যাহত রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন সিইও।
অন্যদের মধ্যে মাসুদ খান ও মার্কেটিং ডিরেক্টর শামারুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।
