২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক-লেনদেন কমেছে

চাঙাভাব দিয়ে সপ্তাহ শুরু করলেও তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2014, 06:22 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

মঙ্গলবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ৪৫ পয়েন্ট কমে ৪ হাজার ৭০৭ পয়েন্ট হয়।

এদিন হাতবদল হয় প্রায় ৫৯৩ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ৭৯ কোটি টাকা কম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১২ কোটি টাকা কমে ৫২ কোটি টাকায় দাঁড়ায়। দিনশেষে সিএসই সূচক ৯১ পয়েন্ট কমে ৯ হাজার ২৫২ পয়েন্ট হয়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ৭৬টির দাম বেড়েছে, কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১২ পয়েন্ট কমে একহাজার ৬৪৮ পয়েন্ট হয়েছে।

গত সপ্তাহে ডিএসইতে সূচক বাড়ে ১৮৩ পয়েন্ট, দৈনিক গড় লেনদেন হয় ৭৪০ কোটি টাকা।