২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহশেষে সূচক বেড়েছে দুই পুঁজিবাজারেই

নতুন মন্ত্রিসভার শপথের সপ্তাহে দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2014, 07:25 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইতে)নির্বাচনের পরে, দুই সপ্তাহে প্রায় ২০৫ পয়েন্ট সূচক বেড়েছে ডিএসইতে ।

সপ্তাহশেষে ডিএসই সার্বিক সূচক বেড়েছে ১১২ পয়েন্ট। দৈনিক গড় লেনদেন আগের সপ্তাহের তুলনায় প্রায় ২০০ কোটি টাকা বেড়ে ৬৫২ কোটি টাকা হয়েছে।

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক সূচক বেড়েছে ২৫ পয়েন্ট।

এদিন ডিএসইতে হাতবদল হয়েছে প্রায় ৬৪৪ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ৪৯ কোটি টাকা কম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের দিনের চেয়ে ৭ কোটি টাকার কম লেনদেন হয়।

এদিন সিএসইতে ৫৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। দিনশেষে সিএসই সূচকও ৫২ পয়েন্ট বেড়ে আট হাজার ৮৮৮ পয়েন্ট হয়।

সোমবার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১৭৮টির দাম বেড়েছে, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৯৩ পয়েন্ট হয়েছে।

গত সপ্তাহে ডিএসই সার্বিক সূচক বেড়েছে ৯৪ পয়েন্ট। দৈনিক গড় লেনদেন আগের সপ্তাহের তুলনায় ১০০ কোটি টাকা বেড়ে ৪৫৭ কোটি টাকা হয়েছিল।

আগের সপ্তাহে ডিএসইতে সূচক বাড়ে ১১৩ পয়েন্ট, গড়ে দৈনিক লেনদেন হয় ৩৫৭ কোটি টাকা।

নির্বাচনের ঠিক আগের দুই সপ্তাহে ৯৯ পয়েন্ট সূচক কমেছিল ডিএসইতে, দৈনিক গড় লেনদেন হয়েছিল ৪৭৭ ও ৫১২ কোটি টাকা ।

তার আগের ১১ সপ্তাহে ডিএসইতে সার্বিক সূচক বাড়ে ২০০ পয়েন্ট।

এই সময়ে দৈনিক সর্বনিম্ন গড় লেনদেন ছিল ২০০ কোটি টাকা, সর্বোচ্চ গড় লেনদেন ছিল ৬৯৭ কোটি টাকা।

গত বছর ডিএসইতে সূচক বাড়ে ১৭০ পয়েন্ট বা চার দশমিক ৩০ শতাংশ, দৈনিক গড়ে লেনদেন হয় ৪০০ কোটি টাকার শেয়ার, যা আগের বছর ছিল ৪২০ কোটি টাকা।