২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার ‘ব্যাংক হলিডে’

‘ব্যাংক হলিডে’ হওয়ায় মঙ্গলবার ব্যাংকগুলোতে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। একইসঙ্গে বন্ধ থাকবে দেশের দুই পুঁজিবাজারের লেনদেনও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2013, 11:30 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। পরদিন বুধবার থেকে আগের নিয়মেই সকল ব্যাংক এবং ঢাকা ও চট্টগ্রামের উভয় শেয়ারবাজারে লেনদেন হবে।

সংশ্লিষ্টরা জানান, ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো পঞ্জিকা বছরের আর্থিক হিসাব শেষ করে। এদিনে বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে বার্ষিক ব্যালান্স সিট প্রস্তুত করা হয়। যে কারণে এদিনটিকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়।

একইভাবে ০১ জুলাই তারিখও ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয় থাকে। ওইদিন ব্যাংকগুলো অর্ধবার্ষিকী হিসাব কষে।

তবে বেশিরভাগ ক্ষেত্রে শাখা থেকে পাঠানো হিসাব এক দিনে সম্পন্ন হয় না। এ কারণে ‘ব্যাংক হলিডে’ হওয়ার পরও ব্যাংকের প্রধান কার্যালয় ও আঞ্চলিক কার্যালয়ের গুরুত্বপূর্ণ কিছু শাখা খোলা রাখা হয়।

তবে বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংক ব্যাংক হলিডে’র দিন গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম করে না ।