রংপুরে গ্রামীণফোনের থ্রিজি চালু
রংপুর শহরে বাণিজ্যিকভাবে থ্রিজি সেবা চালু করেছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন এ তথ্য জানিয়েছে।
প্রাথমিকভাবে রংপুরের ধাপবাজার, মুনশীপাড়া, ইসলামপুর, রাধাবল্লভ, রাজা রামমোহন মার্কেট, সেনানিবাস, কামাল কাশনা, শাপলা চত্বর, রেলওয়ে, মডার্ন মোড়, চকবাজার, সাতমাথা, টার্মিনাল, চারতলা মোড়, লালবাগ এবং হারাগাছ গ্রামীণফোনের থ্রিজি নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
রংপুর পুলিশ কমিউনিটি হলে থ্রিজির সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদ আহমেদ। অন্যদের মধ্যে রংপুর চেম্বার্স অব কমার্সের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী ও জাতীয় ক্রিকেটার নাসির হোসেন উপস্থিত ছিলেন।
