২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সূচক বেড়েছে, লেনদেন কমেছে

সপ্তাহের প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক বাড়লেও লেনদেন কমেছে ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2013, 04:00 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

রোববার ডিএসইতে হাতবদল হয়েছে প্রায় ২৬৪ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ১০৩ কোটি টাকা কম।

আর সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে চার হাজার ২১০ পয়েন্ট হয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের দিনের চেয়ে ৩ কোটি টাকা কমে ৩৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।

সিএসই সূচক ১৩ পয়েন্ট বেড়ে হয়েছে ৮ হাজার ২৬৭ পয়েন্ট।

ডিএসইতে লেনদেনে থাকা ১২৭টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৫০ পয়েন্ট হয়েছে।

গত সপ্তাহে ডিএসইতে সূচক কমে ৪৪ পয়েন্ট, দৈনিক গড়ে লেনদেন হয় ৪৭৭ কোটি টাকা।

আগের সপ্তাহে ৫৫ পয়েন্ট সূচক কমেছিল ডিএসইতে, দৈনিক গড় লেনদেন হয়েছিল ৫১২ কোটি টাকা ।

তার আগের ১১ সপ্তাহে ডিএসইতে সার্বিক সূচক বেড়েছে ২০০ পয়েন্ট।

এই সময়ে দৈনিক সর্বনিম্ন গড় লেনদেন ছিল ২০০ কোটি টাকা, সর্বোচ্চ গড় লেনদেন ছিল ৬৯৭ কোটি টাকা।