ডিএসইতে সূচক ও গড় লেনদেন কমেছে
সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও দৈনিক গড় লেনদেন কমেছে ।
সপ্তাহ শেষে ডিএসইতে সূচক কমে ৪৪ পয়েন্ট, দৈনিক গড়ে লেনদেন হয় ৪৭৭ কোটি টাকা ।
গত সপ্তাহে ৫৫ পয়েন্ট সূচক কমেছিল ডিএসইতে, দৈনিক গড় লেনদেন হয়েছিল ৫১২ কোটি টাকা ।
এদিন ডিএসইতে হাতবদল হয়েছে প্রায় ৩৬৮ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ৭ কোটি টাকা কম।
আর সার্বিক সূচক আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট কমে চার হাজার ২০১ পয়েন্ট হয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের দিনের চেয়ে ২৭ কোটি টাকা কমে ৩৮ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।
সিএসই সূচক ৫৩ পয়েন্ট কমে হয়েছে ৮ হাজার ২৫৪ পয়েন্ট ।
ডিএসইতে লেনদেনে থাকা ৭৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দাম।
ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১১ পয়েন্ট কমে ১ হাজার ৪৪৮ পয়েন্ট হয়েছে।
তার আগের ১১ সপ্তাহে ডিএসইতে সার্বিক সূচক বেড়েছে ২০০ পয়েন্ট।
এই সময়ে দৈনিক সর্বনিম্ন গড় লেনদেন ছিল ২০০ কোটি টাকা, সর্বোচ্চ গড় লেনদেন ছিল ৬৯৭ কোটি।
