২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএসইতে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

বিরোধী দলীয় জোটের অবরোধে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ছয় মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2013, 04:42 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

তবে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন ও সূচক- দুটোই কমেছে।

সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের দিনের চেয়ে ৭৮ কোটি টাকা বেড়ে ১৬০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।

গত ছয় মাসের মধ্যে সিএসইতে এই লেনদেন সর্বোচ্চ। এর আগে ২০১৩ সালের ১৯ জুন লেনদেন হয়েছিল ২৩০ কোটি টাকা।

তবে এদিন সিএসইতে সার্বিক সূচক ৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৩৯৩ পয়েন্টে।

এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে হাতবদল হয়েছে প্রায় ৪৫৬ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ২৫৪ কোটি টাকা কম।

আর সার্বিক সূচক আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট কমে চার হাজার ২৬৫ পয়েন্ট হয়।

ডিএসইতে লেনদেনে থাকা ৯৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৯ পয়েন্ট কমে ১ হাজার ৪৭২ পয়েন্ট হয়েছে।

গত সপ্তাহে ৫৫ পয়েন্ট সূচক কমেছে ডিএসইতে, দৈনিক গড়ে লেনদেন হয়েছে ৫১২ কোটি টাকা ।

আগের ১১ সপ্তাহে ডিএসইতে সার্বিক সূচক বেড়েছে ২০০ পয়েন্ট। এই সময়ে দৈনিক সর্বনিম্ন গড় লেনদেন ছিল ২০০ কোটি টাকা, সর্বোচ্চ গড় লেনদেন ছিল ৬৯৭ কোটি ।