২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেন ও সূচক বেড়েছে অবরোধে

বিরোধী দলীয় জোটের অবরোধের মধ্যে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের দুই পুঁজিবাজারে লেনদেন ও সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2013, 03:41 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে হাতবদল হয়েছে প্রায় ৭১০ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ২৩৫ কোটি টাকা বেশি।

এদিন সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৪৪ পয়েন্ট বেড়ে চার হাজার ২৮৯ পয়েন্ট হয়।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৪৩০ পয়েন্টে। হাতবদল হয়েছে ৮৩ কোটি টাকার শেয়ার, যা গতকালের চেয়ে ৩১ কোটি টাকা বেশি।

ডিএসইতে লেনদেনে থাকা ১৬৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৮১ পয়েন্ট হয়েছে।

গত সপ্তাহে ৫৫ পয়েন্ট সূচক কমেছে ডিএসইতে দৈনিক গড়ে লেনদেন হয়েছে ৫১২ কোটি টাকা ।

আগের ১১ সপ্তাহে ২০০ পয়েন্ট সার্বিক সূচক বেড়েছে ডিএসইতে, এই ১১ সপ্তাহে দৈনিক সর্বনিম্ন গড় লেনদেন ছিল ২০০ কোটি সর্বোচ্চ গড় লেনদেন ছিল ৬৯৭ কোটি ।