গ্রামীণফোনের নতুন মোবাইল অ্যাপলিকেশন চালু
স্টার গ্রাহকদের জন্য একটি মোবাইল অ্যাপলিকেশন (অ্যাপ) চালু করেছে মোবাইল অপারেটর গ্রামীণফোন।
এই সেবার মাধ্যমে স্টার গ্রাহকরা অনলাইনে বেশ কিছু সেবা গ্রহণ করতে পারবেন বলে বৃহস্পতিবার গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
স্মার্ট ফোন ব্যবহারকারী স্টার গ্রাহকরা এই অ্যাপ ব্যবহার করে তাদের একাউন্ট রিচার্জ করতে পারবেন, যে সুবিধাটি বাংলাদেশে প্রথম বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এই অ্যাপের মাধ্যমে তারা গ্রাহক সেবার জন্য সাক্ষাৎকারের সময় স্থির করতে পারবেন এবং স্টারগ্রাহকদের জন্য গ্রামীণফোন আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে নাম নিবন্ধন করতে পারবেন।
এছাড়া স্টার পার্টনার অফার, পার্টনার স্টোর এর অবস্থান, রেস্তোরা, এটিএম বুথ, নিকটস্থ থানার তথ্য এই অ্যাপে পাওয়া যাবে।
এই অ্যাপে আরো থাকবে একটি কিউআর কোড স্ক্যানার। এই অ্যাপ অ্যান্ডরয়েড, আইফোন এবং উইন্ডোজ ফোনে ব্যবহার করা যায় এবং গুগল প্লে, অ্যাপ স্টোর এবং উইন্ডোজ স্টোরে পাওয়া যাচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি অ্যাপ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আইসিটি সচিব এন আই খান ।
এছাড়া গ্রামীণফোনের হেড অফ মার্কেটিং রাজীব ভট্টাচার্য, হেড অফ কাস্টমার এক্সপেরিয়েন্স কাশিফ বেগ, আশরাফ আবির ও সিইও এমসিসি লিমিটেডসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
