২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে লেনদেন কমলেও সূচক বেড়েছে

বিরোধী দলীয় জোটের অবরোধের মধ্যে চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের দুই পুঁজিবাজারে লেনদেন কমলেও সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2013, 05:11 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে হাতবদল হয়েছে প্রায় ৪৭৫ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে প্রায় ৮ কোটি টাকা কম।

এদিন সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে চার হাজার ২৪৫ পয়েন্টে দাঁড়ায়।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৩৪১ পয়েন্টে। হাতবদল হয়েছে ৫২ কোটি টাকার শেয়ার, যা গতকালের চেয়ে ছয় কোটি টাকা কম।

ডিএসইতে লেনদেনে থাকা ১৪৪টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১ পয়েন্ট কমে ১ হাজার ৪৬৭ পয়েন্ট হয়েছে।

সপ্তাহ শেষে ৫৫ পয়েন্ট সূচক কমেছে ডিএসইতে। দৈনিক গড়ে লেনদেন হয়েছে ৫১২ কোটি টাকা ।

গত ১১ সপ্তাহে ২০০ পয়েন্ট সার্বিক সূচক বেড়েছে ডিএসইতে, এই সময়ে দৈনিক সর্বনিম্ন গড় লেনদেন ছিল ২০০ কোটি সর্বোচ্চ গড় লেনদেন ছিল ৬৯৭ কোটি টাকা।