২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে বেড়েছে লেনদেন

বিরোধী দলীয় জোটের অবরোধের মধ্যে চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের দুই পুঁজিবাজারে লেনদেন বাড়লেও কমেছে সূচক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2013, 06:38 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে হাতবদল হয়েছে প্রায় ৫৯৪ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ৯৬ কোটি টাকা বেশি।

এদিন সার্বিক সূচক আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট কমে চার হাজার ২৭১ পয়েন্ট হয়।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৪০৩ পয়েন্টে। হাতবদল হয়েছে ৭৪ কোটি টাকার শেয়ার।

ডিএসইতে লেনদেনে থাকা ১৫০টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৭ পয়েন্ট কমে ১ হাজার ৪৭৮ পয়েন্ট হয়েছে।

গত তিন সপ্তাহে ৯৬ পয়েন্ট সূচক কমেছে ডিএসইতে। দৈনিক গড় লেনদেন গত সপ্তাহে ছিল ৬৪০ কোটি এবং তার আগের সপ্তাহে ৪২৯ কোটি টাকা ছিল।