পুঁজিবাজারে বেড়েছে সূচক
অবরোধ ও হরতালের মধ্যেও চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে চার হাজার ৩৩৪ পয়েন্টে হয়।
এই দিন হাতবদল হয়েছে প্রায় ৭১৬ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ৩০ কোটি টাকা কম।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৫১১ পয়েন্টে। হাতবদল হয়েছে ৯৩ কোটি টাকার শেয়ার।
ডিএসইতে লেনদেন হওয়া ১৫৩টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম।
ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় দশমিক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫০১ পয়েন্ট হয়েছে।
