বাংলালিংকের বিনামূল্যের ‘হোয়াটসআপ’
দেশের অন্যতম মোবাইল ফোন কোম্পানি বাংলালিংক গ্রাহকদের জন্য বিনামূল্যে আনলিমিটেড হোয়াটসআপ সুবিধা চালু করেছে।
দেশে মোবাইল ফোন গ্রাহকদের জন্য এ ধরনের সুবিধা এটাই প্রথম।
গত ১৩ নভেম্বর থেকে বাণিজ্যিকভাবে শুরু হওয়া এই সুবিধা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলালিংক গ্রাহকদের জন্য উন্মুক্ত থাকবে।
হোয়াটসআপ ম্যাসেঞ্জার একটি প্রোপাইটারি, ক্রস-প্ল্যাটফর্ম তাৎক্ষণিক ম্যাসেজিং সেবা সুবিধা। এর মাধ্যমে এসএমএস ছাড়াও গ্রাহকরা ছবি, ভিডিও ও অডিও বার্তা আদান-প্রদান করতে পারবেন।
বাংলালিংকের অন্য গ্রাহকরা ডাটা প্যাক P9 ক্রয় করে বিনামূল্যে আনলিমিটেড WhatsApp ব্যবহার করতে পারবেন।
গ্রাহকদেরকে হোয়াটসআপ ডাউনলোড করতে ভিজিট করতে হবে: www.whatsapp.com
