সূচক কমলেও লেনদেন বেড়েছে
সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে লেনদেন বাড়লেও সূচক কমেছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট কমে চার হাজার ২৯০ পয়েন্টে হয়েছে।
এদিন হাতবদল হয়েছে প্রায় ৬৪৭ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ১২১ কোটি টাকা বেশি।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেনের সার্বিক সূচক ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৪০৯ পয়েন্টে। বাজারে হাতবদল হয়েছে ৭৬ কোটি টাকার শেয়ার।
ডিএসইতে লেনদেনে থাকা ১৩২টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩০ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম।
অবশ্য ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৫ পয়েন্ট কমে ১ হাজার ৪৯৬ পয়েন্ট হয়েছে।
গত দুই সপ্তাহে ১১৯ পয়েন্ট সূচক কমেছে ডিএসইতে, দৈনিক গড় লেনদেন গত সপ্তাহে ৪২৯ কোটি এবং তার আগের সপ্তাহে ছিল ৬১৭ কোটি ।
গত দুই সপ্তাহের আগের চার সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক প্রায় ৫৯৬ পয়েন্ট বাড়ে। দৈনিক গড় লেনদেন ৩৪৯ কোটি থেকে বেড়ে ৬৯৭ কোটি টাকায় পৌঁছে।
তার আগের চার সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক প্রায় ৩০০ পয়েন্ট কমে যায় এবং দৈনিক গড় লেনদেন ৪০০ কোটি থেকে ২০০ কোটি টাকায় নেমে যায়।
