২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকঋণের সুদ মওকুফ চান চট্টগ্রামের ব্যবসায়ীরা

রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীলতার পুরো সময়ে ব্যাংকঋণের সুদ মওকুফের জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ী ও শিল্প মালিকরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2013, 09:28 PM

Updated : 25 Apr 2022, 07:37 PM

একইসঙ্গেব্যাংক ঋণসংক্রান্ত নীতিমালাও শিথিল করার আহবান জানিয়েছেন তারা।

বিরাজমানঅর্থনৈতিক স্থবিরতার প্রেক্ষিতে শনিবার চট্টগ্রামে কেন্দ্রীয় ব্যাংকেরকর্মকর্তাদের বৈঠকে ব্যসায়ীরা এই আহ্বান জানান।

চেম্বারকার্যালয়ে আয়োজিত এই বৈঠকে ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হওয়ায় কোন শিল্প প্রতিষ্ঠানকেক্লাসিফাইড না করার এবং রাজস্ব আয় থেকে এক শতাংশ বরাদ্দ করে ব্যবসায়ীদের জন্যআপদকালীন তহবিল গঠন করার দাবি জানান ব্যবসায়ীরা।

এজন্য বাংলাদেশ ব্যাংকসহ সরকারের নীতিনির্ধারণী মহলের সহযোগিতা প্রত্যাশা করেনতারা।

ঋণপরিশোধের শিডিউল যুক্তিসঙ্গতভাবে পুণঃনির্ধারণ করে ব্যবসায়িক কার্যক্রম সচল রাখতেপ্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অর্থঋণ আদালতের একতরফা সিদ্ধান্তমূলক বিদ্যমান বিধিসংশোধন করে ব্যবসায়ীদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়ার আহ্বান জানান চট্টগ্রামচেম্বার সভাপতি মাহবুবুল আলম।

সভায়বাংলাদেশ ব্যাংকের ডিজিএম কেএম মোস্তাফিজুল কবীর বলেন, কেন্দ্রীয় ব্যাংক সার্বিকঅর্থনৈতিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ব্যবসায়ীদের এসব দাবি বিবেচনারজন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করা হবে।

সভায়অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি মির্জা আবুমনসুর, বর্তমান সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক মাহফুজুল হক শাহ,মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন আলম, ব্যাংক এশিয়ার ডিএমডি রোশাঙ্গীরবাচ্চু, সোনালী ব্যাংকের জিএম আবদুর রব ও ওয়েস্টার্ন মেরিন শিপ ইয়ার্ডেরব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেনসহ বিজিএমইএ-বিকেএমইএ নেতারা।