শনিবার শিল্পাঞ্চলে ব্যাংক খোলা রাখার নির্দেশ
শ্রমিক-কর্মচারীদের বেতন দেয়ার সুবিধার্থে আগামী শনিবার ছুটির দিনে শিল্পাঞ্চল এলাকার পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এক সার্কুলার জারি করে ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেয়া হয়।
এতে বলা হয়, তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা দেয়ার সুবিধার্থে আগামী ৭ ডিসেম্বর শনিবার ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম অঞ্চলের শিল্পঘন এলাকায় কার্যরত তফসিলি ব্যাংকগুলোর কেবলমাত্র পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো বিশেষ ব্যবস্থায় প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতকরণ সাপেক্ষে খোলা রাখার পরামর্শ দেয়া হচ্ছে।
