টানা অবরোধেও সূচক বাড়ছে
বিরোধী জোটের ঢাকা দেশব্যাপী টানা অবরোধের মধ্যে সপ্তাহের তৃতীয় দিনেও দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ১১৩ পয়েন্ট বেড়ে চার হাজার ৩১১ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন হাতবদল হয়েছে প্রায় ৫৪২ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ১৯৪ কোটি টাকা বেশি।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেনের সার্বিক সূচক ২৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৪৪৬ পয়েন্টে। বাজারে হাতবদল হয়েছে ৮২ কোটি টাকার শেয়ার।
ডিএসইতে লেনদেনে থাকা ২৪৭টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির দাম।
অবশ্য ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ২৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫০৫ পয়েন্ট হয়েছে।
আগের চার সপ্তাহে ধারাবাহিকভাবে সূচক বাড়লেও গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ৩ দশমিক ৭৬ শতাংশ কমেছে।
সিএসইতে গত সপ্তাহের শেষে সূচক কমেছে ৩১৮ পয়েন্ট বা ৩ দশমিক ৭ শতাংশ।
গত সপ্তাহের আগের চার সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক প্রায় ৫৯৬ পয়েন্ট বাড়ে। দৈনিক গড় লেনদেন ৩৪৯ কোটি থেকে বেড়ে ৬৯৭ কোটি টাকায় পৌঁছে।
তবে তার আগের চার সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক প্রায় ৩০০ পয়েন্ট কমে যায় এবং দৈনিক গড় লেনদেন ৪০০ কোটি থেকে ২০০ কোটি টাকায় নেমে যায়।
