২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহের ২য় দিনে সূচক বেড়েছে

দেশের দুই স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় দিনের সূচক বাড়লেও লেনদেন অপরিবর্তিত রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2013, 04:48 PM

Updated : 25 Apr 2022, 07:36 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৫১ পয়েন্ট বেড়ে চার হাজার ১৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

তবে এদিন প্রায় ৩৪৮ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের প্রায় সমান।

সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেনের সার্বিক সূচক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ১৯১ পয়েন্টে। বাজারে হাতবদল হয়েছে ৪২ কোটি টাকার শেয়ার।

ডিএসইতে লেনদেনে থাকা ২০৭টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম।

অবশ্য ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৮০ পয়েন্ট হয়েছে।

আগের চার সপ্তাহে ধারাবাহিকভাবে সূচক বাড়লেও গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ৩ দশমিক ৭৬ শতাংশ কমেছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহের শেষে সূচক কমেছে ৩১৮ পয়েন্ট বা ৩ দশমিক ৭ শতাংশ।

গত সপ্তাহের আগের চার সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক প্রায় ৫৯৬ পয়েন্ট বাড়ে। দৈনিক গড় লেনদেন ৩৪৯ কোটি থেকে বেড়ে ৬৯৭ কোটি টাকায় পৌঁছে।

তবে তার আগের চার সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক প্রায় ৩০০ পয়েন্ট কমে যায় এবং দৈনিক গড় লেনদেন ৪০০ কোটি থেকে ২০০ কোটি টাকায় নেমে যায়।