লেনদেন ও সূচক কমেছে পুঁজিবাজারে
সপ্তাহের চতুর্থ দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন কমেছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবির্ক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে হয়েছে ৪ হাজার ২৬৯ পয়েন্ট। এ বাজারে প্রায় ৫৮০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৪৬ কোটি টাকা কম।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ৬২ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে এদিন। সার্বিক সূচক ১৪ পয়েন্ট কমে হয়েছে ৮ হাজার ৪০৬ পয়েন্ট।
বুধবার ডিএসইতে লেনদেনে থাকা ১১০টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত ছিল ৪১টির দাম।
অবশ্য ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫১৬ পয়েন্ট হয়েছে।
গত চার সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক প্রায় ৫৯৬ পয়েন্ট বেড়েছে। দৈনিক গড় লেনদেন ৩৪৯ কোটি থেকে বেড়ে ৬৯৭ কোটি টাকায় পৌঁছেছে।
এর আগের চার সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক প্রায় ৩০০ পয়েন্ট কমে যায় এবং দৈনিক গড় লেনদেন ৪০০ কোটি থেকে ২০০ কোটি টাকায় নেমে যায়।
