২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাফেডার এজিএম অনুষ্ঠিত

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের(বাফেডা) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2013, 06:44 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

১৯ নভেম্বর বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর এই সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

বাফেডার চেয়ারম্যান এবং জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস এম আমিনুর রহমান সভায় সভাপতিত্ব করেন।

সভায় বাফেডার সদস্য ব্যাংকগুলির প্রধান নির্বাহী, অন্যান্য নির্বাহী কর্মকর্তা ও ট্রেজারী প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকগুলোর প্রধান নির্বাহীরা দেশের সার্বিক বৈদেশিক মুদ্রাবাজার ও বৈদেশিক বানিজ্য লেনদেন পরিস্থিতি সন্তোষজনক বলে মত প্রকাশ করেন।

তবে মেয়াদপূর্ন বা মেয়াদোত্তীর্ণ বিল পরিশোধ বিষয়ে তারা অসন্তোষ প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সভায় আর্ন্তজাতিক বিধি অনুযায়ী মেয়াদপূর্ণ ও গৃহিত সকল রপ্তানি বিল সময়মতো পরিশোধের জন্য ব্যাংকসমূহকে তাগিদ দেয়া হয়। সময়মতো বিল পরিশোধে বাংলাদেশ ব্যাংকের নির্দেশের কথাও উল্লেখ করা হয়।”

এছাড়া সভায় ২০১২ সালে বাফেডার বিভিন্ন কার্যক্রমের উপরেআলোচনা করা হয়।