দুই পুঁজিবাজারে লেনদেন-সূচকে উর্ধ্বগতি
সপ্তাহের দ্বিতীয় দিনে লেনদেন ও সূচক দুটোই বেড়েছে ঢাকা স্টক এক্সজেঞ্জ ও চট্টগ্রাম স্টক একচেঞ্জে।
সোমবার ডিএসইর সাবির্ক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে চার হাজার ৩৫৫ পয়েন্টে উঠেছে।
এদিন বাজারে প্রায় ৭৫১ কোটি টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের দিনের চেয়ে ৯২ কোটি টাকা বেশি ।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ১১২ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। সার্বিক সূচক ৫৬ পয়েন্ট বেড়ে হয়েছে ৮ হাজার ৫৫০ পয়েন্টে উঠেছে।
সোমবার ডিএসইতে লেনদেনে থাকা ১৬৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯৫টির দাম এবং অপরিবর্তিত ছিল ২৩টির দাম।
ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৩৫ পয়েন্ট হয়েছে।
শেয়ারের দাম বেড়ে যাওয়া শীর্ষ ১০ কোম্পানি হলো- মডার্ন ডাইং, সেন্ট্রাল ফার্মা, গ্লোবাল হেভি কেমিক্যাল, বিডি বিল্ডিং, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, রহিমা ফুড, ফু-ওয়াং সিরামিক্স, আনোয়ার গ্যালভানাইজিং, বিডি ওয়েল্ডিং ও জিপিএইচ ইস্পাত।
শেয়ারের দাম কমে যাওয়া শীর্ষ ১০টি কোম্পানি হলো- জেমিনি সী ফুড, জুট স্পিনার্স, মুন্নু স্টাফলার, ইসলামি ইন্স্যুরেন্স, আলহাজ্ব টেক্সটাইল, ৭ম আইসিবি মি. ফা., পদ্মা অয়েল, পপুলার লাইফ ১ম মি. ফা., অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও রহিম টেক্সটাইল।
গত চার সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক প্রায় ৫৯৬ পয়েন্ট বাড়ে। দৈনিক গড় লেনদেন ৩৪৯ কোটি থেকে ৬৯৭ কোটি টাকায় উঠে আসে।
এর আগের চার সপ্তাহে সার্বিক সূচক প্রায় ৩০০ পয়েন্ট কমে যায় এবং দৈনিক গড় লেনদেন ৪০০ কোটি থেকে ২০০ কোটি টাকায় নেমে যায়।
