২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়া আফজাল আবারো এমসিসিআইর সভাপতি

শিল্পোদ্যোক্তা রোকেয়া আফজাল রহমান মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2013, 08:05 PM

Updated : 25 Apr 2022, 07:32 PM

সোমবার চেম্বারের নতুন কমিটির প্রথম বৈঠকে তাকে নির্বাচিত করা হয় বলে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।  

এতে আরো উল্লেখ করা হয়, সংগঠনটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আনিস এ খান।

রোকেয়া আফজাল প্রকৌশল ও সেবা খাতের প্রতিষ্ঠান আরলিংকস লিমিটেডের চেয়ারপারসন। আর আর কোল্ড স্টোরেজ লিমিটেড, ইমান কোল্ড স্টোরেজ, মিডিয়া ওয়ার্ল্ড, মাইডাস ফাইন্যানসিং, মিডিয়া স্টার লিমিটেড ও রিলায়েন্স ইনসিওরেন্স লিমিটেডে তার বিনিয়োগ রয়েছে।

এছাড়া সাবেক তত্ত্বাধায়ক সরকারের উপদেষ্টাও ছিলেন রোকেয়া আফজাল।

আনিস এ খান বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বও পালন করেছেন আনিস।

বিজ্ঞপ্তিতে দেয়া তথ্যমতে নতুন কমিটির অন্য সদস্যরা হলেন, সৈয়দ তারেক মো. আলী, এম আনিস উদ দৌলা, তাবিত এম আওয়াল, আখতার মতিন চৌধুরী, এ কে এম রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, হাবিবুল্লাহ এন করিম, আদিব এইচ খান, গোলাম মাইনুদ্দিন, কামরান টি রহমান এবং মামুন রশিদ।