২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক ছাড়া সব খাতের শেয়ারের দাম বেড়েছে

ব্যাংক খাত ছাড়া পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রায় সবগুলো খাতের শেয়ারের দামে ঊর্ধ্বগতি ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2013, 06:19 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন দুটোই বেড়েছে ।

এদিন ডিএসইতে প্রায় ৫৮০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা রোববারের চেয়ে ৮১ কোটি টাকা বেশি।

বাজারের সাবির্ক সূচক ডিএসইএক্স প্রায় ২৩ পয়েন্ট বেড়ে হয়েছে ৪ হাজার ২৭৯ পয়েন্ট।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আগের দিনের চেয়ে প্রায় ৭ কোটি ৩৪ লাখ টাকা বেড়ে ৫৯ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। সার্বিক সূচক ৬০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৮১ পয়েন্ট হয়েছে।

সোমবার ডিএসইতে লেনদেনে থাকা ১৯২টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭৩টির দাম এবং অপরিবর্তিত ছিল ২২টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬২ পয়েন্ট হয়েছে।

গত তিন সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক প্রায় ৪৪২ পয়েন্ট বেড়েছে। দৈনিক গড় লেনদেন ৩৪৯ কোটি থেকে ৪৭৪ কোটি টাকায় উঠে এসেছে ।

এর আগের চার সপ্তাহে সার্বিক সূচক প্রায় ৩০০ পয়েন্ট কমে যায় এবং দৈনিক গড় লেনদেন ৪০০ কোটি থেকে ২০০ কোটি টাকায় নেমে আসে।