২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিলি স্থল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

সীমান্তে ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে দিনাজপুরের হিলি স্থল বন্দরে আমদানি-রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্টরা।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2013, 05:41 PM

Updated : 13 Oct 2022, 03:03 PM

রোববার দুপুরে আমদানি-রপ্তানি সাময়িক বন্ধ করে দেন তারা। রাতে আমদানিকারক, সিএন্ডএফ এজেন্টসহ আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিক নেতৃবৃন্দের বৈঠকে অনিদিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত হয়।

হিলি স্থল বন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের আহবায়ক হারুন-উর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈধভাবে আমদানি করা মালামাল বিজিবি বিভিন্ন সময়ে আটক করে ব্যবসায়ীদের হয়রানি করে আসছে। এতে ব্যবসায়ীরা হয়রানি ছাড়াও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

এ সকল সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে তিনি জানান।