২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেশিরভাগ শেয়ারের দাম কমলেও সূচক বেড়েছে ডিএসইতে

হরতালের মধ্যে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমলেও  সূচক বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসইতে)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2013, 07:46 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

রোববার লেনদেনে থাকা ১১৭টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৪৫টির। দিনশেষে ডিএসই সার্বিক সূচক বেড়েছে প্রায় ৪৩ পয়েন্ট।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের মধ্যে ৮টিই ব্যাংক। আর দাম বাড়ার তালিকার শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের মধ্যেও ৫টি ব্যাংক রয়েছে।

মূলত ব্যাংক খাতের শেয়ারের ওপর ভর করেই এদিন সূচক বেড়েছে।

সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর ডিএসইর সূচক বাড়তে থাকে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স বেড়ে ৪ হাজার ২৫২ পয়েন্ট হয়।

আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক সিএসইএক্স ৭৫ পয়েন্ট বেড়ে হয়েছে ৮ হাজার ২৭০ পয়েন্ট।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় দশমিক ১৭ পয়েন্ট কমে ১ হাজার ৪৩৬ পয়েন্ট হয়েছে।

এদিন প্রায় ৪৫৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে ঢাকার শেয়ার বাজারে, যা বৃহস্পতিবারের তুলনায় ১৭ কোটি টাকা বেশি।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে হাতবদল হয়েছে ৫৩ কোটি  টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ৯ কোটি টাকা বেশি।

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ২৩৩ পয়েন্ট বাড়ে। দৈনিক গড় লেনদেন হয় ৩৯৬ কোটি টাকার শেয়ার।

আগের সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ১৬৮ পয়েন্ট বাড়ে। দৈনিক গড় লেনদেন হয় ৩৪৯ কোটি টাকার শেয়ার।

তার আগের চার সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক প্রায় ৩০০ পয়েন্ট কমে যায়। দৈনিক গড় লেনদেন ৪০০ কোটি থেকে ২০০ কোটি টাকায় নেমে আসে।