মোবাইল ব্যাংকিং মাই ক্যাশ
বেসরকারি মোবাইল কোম্পানি বাংলালিংক ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড (এমবিএল) যৌথভাবে মোবাইল ব্যাংকিং সেবা চালু করছে।
সম্প্রতি দু’টি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।
চুক্তি অনুযায়ী, বাংলালিংকের নেটওয়াকের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান অচিরেই যৌথভাবে ‘মাই ক্যাশ’ নামে মোবাইল ব্যাংকিং সেবা চালু করবে।
বাংলালিংকের গ্রাহকেরা দেশের যেকোনো স্থান থেকে ‘মাই ক্যাশ’ অ্যাকাউন্ট বা হিসাব খুলে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।
এই সেবার আওতায় অ্যাকাউন্ট হোল্ডার বা হিসাবধারীরা নগদ অর্থ গ্রহণ, প্রেরণ, তহবিল বা অর্থ স্থানান্তর, মোবাইল টপ-আপ, ব্যাংক ডিপোজিট বা আমানত রাখার মতো সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন। তবে ওই অ্যাকাউন্ট খোলার জন্য নির্দিষ্ট পরিমাণ চার্জ দিতে হবে।
বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেডের সিইও জিয়াদ শাতারা এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের সিইও এম এহসানুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
