মঙ্গলবার চালু হচ্ছে গ্রামীণফোনের থ্রিজি
বসুন্ধরা বারিধারার গ্রাহকদের মাধ্যমে আগামীকাল মঙ্গলবার বাণিজ্যিকভাবে থ্রিজি সেবা চালু করছে মেবাইল অপারেটর গ্রামীণফোন।
৮ অক্টোবর থেকে শুরু করে ২০১৪ সালের মার্চ মাসের মধ্যে দেশের সবগুলো জেলা শহরে থ্রিজি সেব পৌঁছে দেয়া হবে বলে সোমবার গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রামীণফোনের সিএমও অ্যালান বনকে বলেন, “গ্রাহকরা গ্রামীণফোনের কাছে যেমনটি আশা করে সেই সেরা নেটওয়ার্ক এবং প্রতিযোগিতামূলক মূল্যে সেবা আমরা তাদের দেব। আজ থেকে আমার গ্রাহকের চাহিদা, সামর্থ্য এবং ব্যবহৃত ডিভাইসের ভিত্তিতে তিনটি প্যাকেজ চালু করছি।”
থ্রিজির আওতায় থাকা এলাকার গ্রাহকরা গ্রামীণফোনের থ্রিজি প্যাকেজ ব্যবহার করতে পারবেন। দুটি গতি স্তরের ভিত্তিতে এই প্যাকেজগুলো নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
৫১২ কেবি/সে গতির অধীনে ২জিবি মাসিক প্যাকেজের দাম হবে ৪০০ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
স্মার্ট ফোন ব্যবহারকারীদের জন্য আছে ৮০০ টাকায় স্মার্ট প্ল্যান, যাতে থাকবে আনলিমিটেড ডাটা (১.৫ জিবির পর ফেয়ার ইউজেস পলিসি), ভয়েস কল, এসএমএস এবং এমএমএস। যারা বেশি ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য আছে আনলিমিটেড মাসিক প্যাকেজ (৮জিবির পর ফেয়ার ইউসেজ পলিসি) ৯৫০ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।
১ এমবি/সে গতির অধীনে ২ জিবি মাসিক প্যাকেজের দাম হবে ৭০০ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
স্মার্ট ফোন ব্যবহারকারীদের জন্য আছে ১১০০ টাকায় স্মার্ট প্ল্যান, যাতে থাকবে আনলিমিটেড ডাটা (১.৫ জিবির পর ফেয়ার ইউজেস পলিসি), ভয়েস কল, এসএমএস এবং এমএমএস। যারা বেশি ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য্ আছে আনলিমিটেড মাসিক প্যাকেজ (৮জিবির পর ফেয়ার ইউসেজ পলিসি) ১২৫০ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।
গ্রামীণফোনের থ্রিজি সক্ষম নম্বরে ভিডিও কল করতে খরচ হবে প্রতি মিনিট ১.২০ টাকা (১০ সেকেন্ড পালস)। অন্যান্য অপারেটরে ভবিষ্যতে ভিডিও কল করা যাবে।
