আইসিবির ৪০% নগদ লভ্যাংশ ঘোষণা
শেয়ার হোল্ডারদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে (আইসিবি)।
৩০ জুন ২০১৩ অর্থবছরের জন্য প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ এই লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ।
সোমবার ডিএসইর ওয়েবসাইটে বলা হয়েছে, আগামী ৩০ নভেম্বর বেলা সাড়ে ১১টায় ঢাকার পূর্বাণী হোটেলে কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
এজন্য ২৪ অক্টোবর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
আইসিবি ১০০ টাকার প্রতিটি শেয়ারে আয় করেছে ৮৯ টাকা ২৩ পয়সা।
আর প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে প্রায় ৬০৭ টাকা ৭৪ পয়সা ।
