রোববার ডিএসইতে সূচক ও লেনদেন কমেছে
সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ও লেনদেন দুটোই কমেছে।
রোববার ডিএসইতে প্রায় ২৪৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবস বৃহস্পতিবারের চেয়ে ১৮ কোটি টাকা কম।
গত সপ্তাহে গড় লেনদেন হয়েছে ২৭৯ কোটি টাকা ।
এর আগের সপ্তাহে গড় লেনদেন ছিল ৪০৬ কোটি।
রোববার সকাল সাড়ে ১০টায় বাজার শুরুর পর সূচক কমতে থাকে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৬৬ পয়েন্ট কমে ৩ হাজার ৮৮২ পয়েন্ট হয়।
গত সপ্তাহে প্রায় ৬৫ পয়েন্ট সূচক কমেছে দেশের পুঁজিবাজার।
আগের সপ্তাহে ডিএসই সার্বিক সূচক কমেছে ৮১ পয়েন্ট ।তার আগের সপ্তাহ শেষে ডিএসই সূচক ২০ পয়েন্ট বেড়েছিল।
এবাজারের বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ২৪ পয়েন্ট কমে রোববার ১ হাজার ৪১৮ পয়েন্ট হয়।
লেনদেনে থাকা ২১টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৩৯টির এবং অপরিবর্তিত ছিল ২২টির দাম।
