সূচক বেড়েছে, লেনদেন কমেছে পুঁজিবাজারে
সপ্তাহের শেষ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেন।
এনিয়ে গত এক মাসে ১১১ পয়েন্ট সার্বিক সূচক কমেছে ঢাকা স্টক এক্সেচেঞ্জে।
সপ্তাহজুড়ে লেনদেনে ডিএসই সার্বিক সূচক কমেছে ৮১ পয়েন্ট ।গত সপ্তাহ শেষে ডিএসই সূচক ২০ পয়েন্ট বেড়েছিল। আগের দুই সপ্তাহে ডিএসই সূচক যথাক্রমে ৪১ ও ৯ পয়েন্ট কমে ।
গড় লেনদেন কমে এসেছে ডিএসইতে এ সপ্তাহে গড় লেনদেন ছিল ৪০৬ কোটি, যা গত সপ্তাহের তুলনায় ১৭০ কোটি টাকা কম ।
গত সপ্তাহে গড়ে লেনদেন হয়েছে ৫৭৬ কোটি টাকার শেয়ার, আগের দুই সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ৪৭৯ ও ৪৮৪ কোটি টাকার শেয়ার।
ডিএসইতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচক বাড়তে থাকে। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৭ পয়েন্ট কমে ৪ হাজার ১৩ পয়েন্ট হয়।
আগের তিনদিনে প্রায় ৯১ পয়েন্ট সূচক কমেছে দেশের পূঁজিবাজারে।
এ বাজারের বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬৪ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৩০৩ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ১৯ কোটি টাকা কম।
বুধবার লেনদেন হয় ৩২৪ কোটি টাকার শেয়ার, মঙ্গলবার লেনদেন হয় ৪৬৮ কোটি টাকা। সোমবার ডিএসইতে লেনদেন হয় ৫২১ কোটি টাকার শেয়ার, সপ্তাহ শুরুর দিনে তা ছিল ৪১৫ কোটি ।
লেনদেনে থাকা ১৭৭টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত ছিল ১৭টির দাম।
