২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিমিউচ্যুয়ালাইজেশন বাস্তবতার নিরিখে হয়নি: সিএসই সভাপতি

চূড়ান্ত অনুমোদন দেয়া ডিমিউচ্যুয়ালাইজেশনের স্কিম বাস্তবতার নিরিখে হয়নি বলে মনে করেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি আল মারুফ খান ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2013, 11:24 PM

Updated : 25 Apr 2022, 07:18 PM

বৃহস্পতিবার ডিমিউচ্যুয়ালাইজেশনের স্কিমে চূড়ান্ত অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সিএসই সভাপতি আল মারুফ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডিমিউচ্যুয়ালাইজেশন স্কিম অনুমোদন দেয়া হয়েছে বিদেশি পরামর্শকের পরামর্শ অনুযায়ী এবং বিএসইসির ধ্যান ধারনা অনুযায়ী, বাস্তবতার নিরিখে হয়নি।”

তিনি সেইসঙ্গে বলেন, “ডিমিউচ্যুয়ালাইজেশন স্কিম এখনো হতে পাইনি, পেলে পুরো মন্তব্য দিতে পারব।”

বিএসইসি বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত পুরো স্কিম প্রকাশ করেনি, শুধু কিছু তথ্য প্রকাশ করেছে ।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি আহসানুল ইসলাম টিটো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এখানো পুরো ডিমিউচ্যুয়ালাইজেশন স্কিম দেখতে পাইনি, পরে আমাদের মন্তব্য জানাব।”