২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনা মসজিদ দিয়ে আমদানি-রপ্তানি ব্যাহত

ভারতে ট্রাক শ্রমিকদের ধর্মঘটে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি -রপ্তানি শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বন্ধ ছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2013, 01:31 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

এক ট্রাকচালক হত্যাকাণ্ডের প্রতিবাদে ওপারের পরিবহন শ্রমিকরা এই ধর্মঘট ডাকে বলে সোনা মনসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. তোহরুল ইসলাম টুটুল জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মালদহ ট্রাক টার্মিনালে অপেক্ষারত সোনা মসজিদগামী পণ্যবোঝাই একটি ট্রাকের চালককে শুক্রবার রাতে দুর্বৃত্তরা গুলি চালিয়ে হত্যা করে।

এর প্রতিবাদে ওপারের মোহদীপুর বন্দর থেকে সব ধরনের পণ্য আনা-নেয়া বন্ধ করে দেয় ট্রাক শ্রমিকরা। ধর্মঘট তুলে নেয়া হলে বেলা দেড়টার দিকে পণ্য পারাপার শুরু হয় বলে জানান টুটুল।