২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনাইটেড এয়ারওয়েজের ১২% স্টক লভ্যাংশ ঘোষণা

শেয়ার হোল্ডারদের ১২ শতাংশ স্টক লভ্যাংশ দেবে ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2013, 06:44 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১২-১৩ অর্থবছরের জন্য এই লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ।

বৃহস্পতিবার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ৪ ডিসেম্বর বেলা ১২টায় সিলেটের ধুপাদিঘির পার হাফিজ কমপ্লেক্সে কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ অক্টোবর।

ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেড ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় করেছে ১ টাকা ১০ পয়সা।

আর প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে প্রায় ১২ টাকা ৮৭ পয়সা ।