সপ্তাহের শেষ দিনে লেনদেন বাড়লেও গড় কমেছে
সপ্তাহের শেষ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।
তবে সপ্তাহ শেষে সূচক ও গড় লেনদেন দুটোই আগের সপ্তাহের তুলনায় কমেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বাজার শুরুর পর সূচক উঠতে থাকে। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৭ পয়েন্ট হয়।
তবে এ বাজারের বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৬ পয়েন্ট কমে ১ হাজার ৫০৯ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৫৬৫ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ১৯ কোটি টাকা বেশি।
লেনদেনে থাকা ১৬৩টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত ছিল ২৬টির দাম।
বুধবার ডিএসইর সার্বিক সূচক বাড়ে ৩ পয়েন্ট, লেনদেন হয় ৫৪৬ কোটি টাকার শেয়ার ।মঙ্গলবার সূচক বাড়ে ২ পয়েন্ট, ৫১৬ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।
তার আগে সোমবার সার্বিক সূচক ৬ পয়েন্ট ও রোববার ৪১ পয়েন্ট কমে, লেনদেন হয় যথাক্রমে ৪২৮ কোটি ও ৩৪১ কোটি টাকার শেয়ার।
এ সপ্তাহে ডিএসই সূচক ৪১ পয়েন্ট কমেছে, প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪৭৯ কোটি টাকার শেয়ার।
গত সপ্তাহে ডিএসই সূচক ৯ পয়েন্ট কমে, প্রতিদিন গড়ে লেনদেন হয় ৪৮৪ কোটি টাকার শেয়ার।
