এয়ারটাইম দিয়ে অ্যাপস কিনতে পারবেন গ্রামীণফোন গ্রাহকরা
গ্রামীণফোনের গ্রাহকরা তাদের ফোনে এয়ারটাইম ব্যালান্স ব্যবহার করে ইএটিএল অ্যাপস্টোর থেকে স্মার্টফোনের জন্য অ্যাপলিকেশন কিনতে পারবেন।
সম্প্রতি গ্রামীণফোন এবং ইথিকস অ্যাডভান্স টেকনোলজি (ইএটিএল) একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার ফলে গ্রাহকরা এ সুবিধা পাবেন বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইএটিএল অ্যাপস্টোর এ বর্তমানে ৭০টিরও বেশি স্থানীয় অ্যান্ডরয়েড অ্যাপস গেমস আছে।
প্রাথমিকভাবে গ্রামীণফোনের গ্রাহকগণ m.eatlapps.com থেকে বিনামূল্যের অ্যাপস ডাউনলোড করতে পারবেন এবং গেমস কিনতে পারেবন। বিটিআরসি এর অনুমোদনের পর তারা অ্যাপসও কিনতে পারবেন।
গ্রামীণফোনের হেড অফিসে গত ১০ সেম্টেম্বর এই সেবা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ উপস্থিত ছিলেন।
বিটিআরসি এর ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, গ্রামীণফোনের সিইও বিবেক সুদ, সিএমও অ্যালান বনকে, সিসিএও মাহমুদ হোসেন, ইএটিএল সিইও নাজিমুদ্দিন আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খানও অনুষ্ঠানে ছিলেন।
